শহিদ নগর গ্রাম থেকে বিকাল ৪ ঘটিকায় ৫০ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন সেট চুরির পর সিসি ক্যামেরায় চোর চক্রকে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার ভুক্তভোগী দাউদকান্দি থানার পুলিশ ফাঁড়িতে চুরির বিষয়ে অভিযোগ করেন।
ভুক্তভোগী মাহাতাব জানান, মঙ্গলবার বিকাল একদল চোর আমার বাসাতে ভেতরে প্রবেশ করে। এরপর দুইটি মেবাইল, ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, খবর পেয়ে বাসায় এসে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে চোর চক্রের মুল হোতা উপজেলার তিতাস থানা ইউনিয়নের গোপালপুর গ্রামের সুভ মিয়ার ছেলে জিহাদকে শনাক্ত করা হয়।
মঙ্গলবার রাতে থানার তিতাস ফাঁড়ি ইনচার্জ এসআই জয়নাল আবেদীন জানান, শাহপরানসহ তার সাথে থাকা চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে ও চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
