অশ্লীল ভিডিও বানিয়ে অনলাইনে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার গোপালপুরের জিহাদ

 

Nj  Jihad

তিতাস থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে জিহাদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে Rab-৩। তিনি অনলাইনে কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণাসহ ব্ল্যাকমেইল করে আসছিলেন।

অভিযানে গ্রেপ্তারকৃত জিহাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড এবং ৭ টি ১২৮ জিবি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলফোনের গ্যালারিতে এবং মেমোরিকার্ডে বিভিন্ন ধরনের অশ্লীল, কুরুচিপূর্ণ, ছবি ও ভিডিও কন্টেন্ট পাওয়া গেছে।

Rab-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে গোপালপুর স্কুল মাঠের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি চক্রের সদস্য ও প্রতারক জিহাদ কে গ্রেপ্তার করে Rab-৩ এর একটি টিম।

গ্রেপ্তারকৃত ব্যক্তি কুরুচিপূর্ণ ও বিভিন্ন অশ্লীল ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে তা বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আসছিলেন। এছাড়াও এসব ছবি-ভিডিও দিয়ে অশ্লীল কথাবার্তা বলতেন তিনি।

এছাড়া গ্রেপ্তারকৃত জিহাদের বিরুদ্ধে তিতাস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Tags

Post a Comment

0 Comments